অজ্ঞাতপরিচয় এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার বাঁকুড়ায় - The News Lion

অজ্ঞাতপরিচয় এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার বাঁকুড়ায়

 


দি নিউজ লায়নঃ    বাঁকুড়া ও পুরুলিয়ার সীমানাবর্তী গ্রাম রাঙামাটি গ্রাম সংলগ্ন অদালীর জোড় নামের এক নদীর পাশ থেকে উদ্ধার হল এক ব্যাক্তির মৃতদেহ। আজ দুপুরে স্থানীয় বাসিন্দারা বছর চল্লিশ বয়সের ওই ব্যাক্তির মৃতদেহ  নদীর পাড়ে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।


 পরে ছাতনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায়। মৃতের মাথায় ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। 


মৃতের নাম পরিচয় এখনো জানা যায়নি। ওই ব্যাক্তিকে খুনের কারন নিয়েও রয়েছে ধোঁয়াশা। পুলিশের অনুমান ওই ব্যাক্তিকে অন্য কোনো জায়গায় খুন করে মৃতদেহ নদীর পাড়ের নির্জন জায়গায় এনে ফেলে দেওয়া হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ছাতনা থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.